মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলার আসামি গ্রেপ্তার এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা
Update Time :
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
৯৮
Time View
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলার আসামি গ্রেপ্তার এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা ২৯/০৮/৩৬ গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মামলায় সানজু বকশিকে (৪৭) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সানজু বকশী সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। শনিবার (২৯ আগস্ট) সকালে র্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ওই মাদ্রাসা ছাত্র উপজেলার বকশীপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে। আসামি সানজু বকশী ভুক্তভোগী ওই ছাত্রের প্রতিবেশী। গত ৯ মে সানজু বকশী বাড়ি পাহারা দেওয়ার কথা বলে মাদ্রাসার হুজুরের অনুমতি নিয়ে ভুক্তভোগীকে তার বাড়িতে নিয়ে যায়। সেদিন দিবাগত রাত ১ টার দিকে সানজু ওই ছাত্রকে বলাৎকার করে। পরে ওই ছাত্রের মুখ চেপে ধরে তাদের বাড়িতে আগুন লাগানো ও তার বাবা মাকে হত্যা করাসহ নানারকম হুমকি দেয়। ভুক্তভোগী শিশুটি ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। এরই মধ্যে ১৪ জুন ওই মাদ্রাসায় সবার অগোচরে প্রবেশ করে এবং শিশুটিকে আবারও বলাৎকার করে। এরপর ২৫ জুন বিকালে মাদ্রাসায় হুজুর না থাকায় একটি কক্ষে সানজু বকশী আবারও জোর করতে থাকলে শিশুটির চিৎকারে মাদ্রাসার একজন শিক্ষক ওই কক্ষে প্রবেশ করে এবং আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শিশুটির বাবা আদালতে একটি ধর্ষণ মামলার এজাহার দায়ের করলে আদালতের নির্দেশে মামলাটি সুন্দরগঞ্জ থানায় রেকর্ড করা হয়। ঘটনার পর থেকেই সানজু বকশী আত্মগোপনে চলে যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঘটিকার সময় সিপিসি-৩ র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের যৌথ অভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সানজু বকশিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
143
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ, গাইবান্ধা
২৯/০৮/৩৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মামলায় সানজু বকশিকে (৪৭) গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সানজু বকশী সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
শনিবার (২৯ আগস্ট) সকালে র্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ওই মাদ্রাসা ছাত্র উপজেলার বকশীপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে। আসামি সানজু বকশী ভুক্তভোগী ওই ছাত্রের প্রতিবেশী। গত ৯ মে সানজু বকশী বাড়ি পাহারা দেওয়ার কথা বলে মাদ্রাসার হুজুরের অনুমতি নিয়ে ভুক্তভোগীকে তার বাড়িতে নিয়ে যায়। সেদিন দিবাগত রাত ১ টার দিকে সানজু ওই ছাত্রকে বলাৎকার করে। পরে ওই ছাত্রের মুখ চেপে ধরে তাদের বাড়িতে আগুন লাগানো ও তার বাবা মাকে হত্যা করাসহ নানারকম হুমকি দেয়। ভুক্তভোগী শিশুটি ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। এরই মধ্যে ১৪ জুন ওই মাদ্রাসায় সবার অগোচরে প্রবেশ করে এবং শিশুটিকে আবারও বলাৎকার করে। এরপর ২৫ জুন বিকালে মাদ্রাসায় হুজুর না থাকায় একটি কক্ষে সানজু বকশী আবারও জোর করতে থাকলে শিশুটির চিৎকারে মাদ্রাসার একজন শিক্ষক ওই কক্ষে প্রবেশ করে এবং আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় শিশুটির বাবা আদালতে একটি ধর্ষণ মামলার এজাহার দায়ের করলে আদালতের নির্দেশে মামলাটি সুন্দরগঞ্জ থানায় রেকর্ড করা হয়। ঘটনার পর থেকেই সানজু বকশী আত্মগোপনে চলে যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঘটিকার সময় সিপিসি-৩ র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের যৌথ অভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সানজু বকশিকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।