1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলার আসামি গ্রেপ্তার এম মাহফুজার রহমান

উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৯ Time View
144

উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ, গাইবান্ধা
২৯/০৮/৩৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মামলায় সানজু বকশিকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার সানজু বকশী সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

শনিবার (২৯ আগস্ট) সকালে র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ওই মাদ্রাসা ছাত্র উপজেলার বকশীপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে। আসামি সানজু বকশী ভুক্তভোগী ওই ছাত্রের প্রতিবেশী। গত ৯ মে সানজু বকশী বাড়ি পাহারা দেওয়ার কথা বলে মাদ্রাসার হুজুরের অনুমতি নিয়ে ভুক্তভোগীকে তার বাড়িতে নিয়ে যায়। সেদিন দিবাগত রাত ১ টার দিকে সানজু ওই ছাত্রকে বলাৎকার করে। পরে ওই ছাত্রের মুখ চেপে ধরে তাদের বাড়িতে আগুন লাগানো ও তার বাবা মাকে হত্যা করাসহ নানারকম হুমকি দেয়। ভুক্তভোগী শিশুটি ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। এরই মধ্যে ১৪ জুন ওই মাদ্রাসায় সবার অগোচরে প্রবেশ করে এবং শিশুটিকে আবারও বলাৎকার করে। এরপর ২৫ জুন বিকালে মাদ্রাসায় হুজুর না থাকায় একটি কক্ষে সানজু বকশী আবারও জোর করতে থাকলে শিশুটির চিৎকারে মাদ্রাসার একজন শিক্ষক ওই কক্ষে প্রবেশ করে এবং আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় শিশুটির বাবা আদালতে একটি ধর্ষণ মামলার এজাহার দায়ের করলে আদালতের নির্দেশে মামলাটি সুন্দরগঞ্জ থানায় রেকর্ড করা হয়। ঘটনার পর থেকেই সানজু বকশী আত্মগোপনে চলে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঘটিকার সময় সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-৩ র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের যৌথ অভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সানজু বকশিকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026