1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে গভীর নলকূপের উন্মুক্ত তারে জড়িয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View
73

​মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
​দিনাজপুরের পার্বতীপুরে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে মাটিতে পড়ে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে কানন বালা বিশ্বাস (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কানন বালা বিশ্বাস ওই গ্রামের ভবেশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী ও ছেলের সঙ্গে বাড়ির পাশের রোপা আমনক্ষেতে নিড়ানি দিতে যান কানন বালা। ওই জমির পাশ দিয়েই কিশোর কুমার দাসের একটি গভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগ লাইন টানা ছিল। দুপুরে স্বামী ও ছেলে কাজ শেষ করে বাড়ি ফিরে গেলেও তিনি ঘাস কাটার জন্য ক্ষেতেই থেকে যান। একপর্যায়ে ঘাস কাটার সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।
​এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026