পার্বতীপুরে গভীর নলকূপের উন্মুক্ত তারে জড়িয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
Reporter Name
Update Time :
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
৩৬
Time View
পার্বতীপুরে গভীর নলকূপের উন্মুক্ত তারে জড়িয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে মাটিতে পড়ে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে কানন বালা বিশ্বাস (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কানন বালা বিশ্বাস ওই গ্রামের ভবেশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী ও ছেলের সঙ্গে বাড়ির পাশের রোপা আমনক্ষেতে নিড়ানি দিতে যান কানন বালা। ওই জমির পাশ দিয়েই কিশোর কুমার দাসের একটি গভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগ লাইন টানা ছিল। দুপুরে স্বামী ও ছেলে কাজ শেষ করে বাড়ি ফিরে গেলেও তিনি ঘাস কাটার জন্য ক্ষেতেই থেকে যান। একপর্যায়ে ঘাস কাটার সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
75
মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে মাটিতে পড়ে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে কানন বালা বিশ্বাস (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কানন বালা বিশ্বাস ওই গ্রামের ভবেশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী ও ছেলের সঙ্গে বাড়ির পাশের রোপা আমনক্ষেতে নিড়ানি দিতে যান কানন বালা। ওই জমির পাশ দিয়েই কিশোর কুমার দাসের একটি গভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগ লাইন টানা ছিল। দুপুরে স্বামী ও ছেলে কাজ শেষ করে বাড়ি ফিরে গেলেও তিনি ঘাস কাটার জন্য ক্ষেতেই থেকে যান। একপর্যায়ে ঘাস কাটার সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।