গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত, স্মরণসভা ও দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার
Update Time :
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
৬১
Time View
গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত, স্মরণসভা ও দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা প্রেস ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক ও বরেণ্য সাহিত্যিক আবু জাফর সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ আগস্ট দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এ স্মরণসভা হয়। গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুনের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অধ্যাপক জহুরুল কাইয়ূম, সহ-সভাপতি মো. খালেদ হোসেন ও রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি বর্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কায়সার শিবলু , পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ - ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, লাল চান বিশ্বাস সুমন, আরিফুল ইসলাম বাবু, রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, সুমনসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন স্মরণসভায় বক্তারা গভীর শোকের সঙ্গে প্রয়াত সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবুর দীর্ঘ কর্মময় জীবন, সাংবাদিকতায় অবদান ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ব্যক্তিরা প্রয়াত আবু জাফর সাবুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। আবু জাফর সাবু ২০২১ সালের ২৯ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক _জনকণ্ঠ_-এর গাইবান্ধা প্রতিনিধি এবং গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
100
মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা প্রেস ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক ও বরেণ্য সাহিত্যিক আবু জাফর সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ আগস্ট দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এ স্মরণসভা হয়।
গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুনের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অধ্যাপক জহুরুল কাইয়ূম, সহ-সভাপতি মো. খালেদ হোসেন ও রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি বর্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কায়সার শিবলু , পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ
– ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, লাল চান বিশ্বাস সুমন, আরিফুল ইসলাম বাবু, রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, সুমনসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন
স্মরণসভায় বক্তারা গভীর শোকের সঙ্গে প্রয়াত সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবুর দীর্ঘ কর্মময় জীবন, সাংবাদিকতায় অবদান ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ব্যক্তিরা প্রয়াত আবু জাফর সাবুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
আবু জাফর সাবু ২০২১ সালের ২৯ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক _জনকণ্ঠ_-এর গাইবান্ধা প্রতিনিধি এবং গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।