1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View
69

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি মোঃরবিউল ইসলাম মিনাল
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮৮৭.৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।
রবিবার (৩০ আগস্ট) মধ্যরাতে গোদাগাড়ী মডেল থানাধীন হরিসংকরপুর গ্রামের পদ্মার চর এলাকা থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।
র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশে হরিসংকরপুর গ্রাম থেকে বড়গাছীগামী রাস্তার পদ্মার চর এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১২:৩০ ঘটিকায় র‍্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা অন্ধকারের সুযোগ নিয়ে একটি ব্যাগ ফেলে পাশের আমবাগানে পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা সর্বমোট ৮৮৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইন সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও মাদক নির্মূলে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026