কিশোরগঞ্জে কুলিয়ারচর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি-আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
Update Time :
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
৫৫
Time View
কিশোরগঞ্জে কুলিয়ারচর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি-আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা ও পৌর বিএনপির সভাপতির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম। সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তাকে স্মরণ করেন। একই সঙ্গে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে বিএনপির চেয়ারপারসন, দলের প্রতিষ্ঠাতা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিট পর্যায়ে আলোচনা সভা, র্যালি, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
96
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা ও পৌর বিএনপির সভাপতির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম। সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করে আসছে।
বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তাকে স্মরণ করেন। একই সঙ্গে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে বিএনপির চেয়ারপারসন, দলের প্রতিষ্ঠাতা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিট পর্যায়ে আলোচনা সভা, র্যালি, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।