1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আসুন, শালের ঝরা পাতায় ভাসি!

সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View
92

সাকিব আহসান
প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ষড় ঋতুর এই বাংলাদেশে প্রকৃতি একেক ঋতুতে যেমন একেকরূপ ধারণ করে অপরূপ এক সৌন্দর্য বহন করে, ঠিক তেমনি ঋতু বদলের সাথে সাথে এর প্রকৃতিগত সৌন্দর্যও বৃদ্ধি পেতে থাকে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর ধার ঘেষে গড়ে উঠেছে শালবন। টাঙ্গন নদীর ব্রিজে দাড়িয়ে তাকালে অজস্র শালগাছের দেখা মিলবে যেন জায়গাটি অপরূপ লীলাভূমিতে পরিণত হয়েছে। বাগানের মধ্যে প্রবেশ করলে সর্বাগ্রে চোখে পড়ার মতো একটি দৃশ্য হলো ‘উইয়ের ঢিবি’। এঁটেল-দোআঁশ মাটির এই বাগনে অজস্র উই পোকা মাটি ঠেলে বিশালাকৃতির নিজেদের রাজপ্রাসাদ তৈরি করে। শীতের সময় নানান ধরনের অতিথি পাখি আসে এখানে, যাদের কল-কাকলিতে মুখরিত থাকে এই বাগানের পরিবেশ। নদীতে অসংখ্য পাখির জলকেলিতে যেন প্রকৃতির একটি চমকপ্রদ দিক ফুটে ওঠে। যা পর্যটকদের মুগ্ধ করে। পীরগঞ্জ থেকে সাড়ে তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে শালবনটির অবস্থান।
পীরগঞ্জ বন বিটের আওতায় বাঁশগাড়া ও সাগুনী মৌজার ১৪৯ একর এলাকাজুড়ে সাগুনী শালবন।পীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) দপ্তর সূত্রে জানা গেছে, খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি নদে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের অর্থায়নে এলজিইডির মাধ্যমে ২০১০-১১ অর্থবছরে আট কোটি ১৮ লাখ ৬২ হাজার ৪০৯ টাকার চুক্তি মূল্যে সাগুনী সড়ক সেতুর পাশে টাঙ্গন নদের ওপর ৯০ মিটার দীর্ঘ রাবার ড্যামের অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026