1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের ৩১ সদস্যের কমিটি গঠন।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৩ Time View
255

জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার সংস্থার ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির হলরুমে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং অ্যাডভোকেট জসীমউদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
মো. হুমায়ুন কবির সিনিয়র সহ-সভাপতি
অ্যাডভোকেট সাবিনা আক্তার সহ-সভাপতি
জাহাঙ্গীর আলম ভূঁইয়া সহ-সভাপতি
মো. বাচ্চু মিয়া সহ-সভাপতি
মাহবুব আলম সরকার সাংগঠনিক সম্পাদক
মো. আব্দুল্লাহ আল মামুন — আইন বিষয়ক সম্পাদক

এছাড়া কমিটিতে আরও বেশ কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপজেলা শাখার নেতৃত্ব

আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অধীন বিভিন্ন উপজেলা শাখার কমিটিও গঠন করা হয়েছে।

আখাউড়া উপজেলা শাখা:
সভাপতি মো. হুমায়ুন কবির
সাধারণ সম্পাদক — সালাউদ্দিন আল হুসাইন সুমন চৌধুরী

সরাইল উপজেলা শাখা:
সভাপতি শাহিনুর তানভীর
সাধারণ সম্পাদক — নাসির মিয়া

বিজয়নগর উপজেলা শাখা:
সভাপতি — মাসুকুর রহমান
সাধারণ সম্পাদক — শাহ জহিরুল ইসলাম
নবীনগর উপজেলা শাখা:
সভাপতি — সাংবাদিক স্বাধীন শাহ

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যেখানে অন্যায়, সেখানেই মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি সংগঠনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের সকল সদস্য একযোগে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026