1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল,বিক্ষোভ ছাত্রদলের

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View
78

স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না: রাজশাহীর পবায় ছাত্রদলের পদপ্রত্যাশী এক তরুণকে পুলিশ চিনতে না পারার ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে নেতৃত্ব ও বক্তব্য দেন সাদমান সাকিব। তাঁর বাড়ি পবা উপজেলার দারুশা ইউনিয়নের রাধানগর গ্রামে। তিনি জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও গত ১৫ আগস্ট ওই পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী। তবে ছাত্রদলের কোনো পদে তিনি বর্তমানে নেই।
সাদমান সাকিবের অভিযোগ, গত ২৮ আগস্ট রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তাঁর দুই কর্মী নাজমুল ও রেফাজুল তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন। রাতের দিকে শিশাপাড়া ঈদগাহের সামনে কর্ণহার থানা পুলিশের একটি টহল দল তাঁদের মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।
সাদমানের দাবি, এ সময় উজ্জ্বল নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং তাঁকে কটূক্তি করেন। পুলিশকে জানানো হয়েছিল যে, তাঁর দুই কর্মী তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছেন। এরপরও তাঁদের তল্লাশির নামে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিক্ষোভ-সমাবেশে সাদমান সাকিব বলেন, “বয়স কম দেখে আমাদের হালকাভাবে দেখার সুযোগ নেই। সন্দেহ হলে পুলিশ থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু পুলিশের আচরণ খারাপ ছিল।”
এ সময় তিনি স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সমালোচনা করেন। পাশাপাশি পুলিশি হয়রানির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে ঘটনার বিষয়ে আরএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশের ভিডিও তিনি দেখেছেন। পরে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে।
তিনি জানান, সাদমান সাকিবের দুই কর্মী রাত ১টার পর মোটরসাইকেলে করে ফিরছিলেন। টহল পুলিশ তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁরা সাদমান সাকিবকে বাসায় নামিয়ে দিয়ে আসার কথা জানান।
আরএমপির এই কর্মকর্তা বলেন, এএসআই উজ্জ্বল পুলিশকে জানিয়েছেন, তিনি সাদমান সাকিবকে চেনেন না। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই থানার সামনে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলেও জানান উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026