1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে বাউনী বাজার কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন

উসমান গনি , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View
73

উসমান গনি , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ মারুফ হোসেন সবুজ প্রধান (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে সুমন (মোরগ প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাজারের ৫৯ জন মোট ভোটারের মধ্যে ৫৭ জন ব্যবসায়ী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ মারুফ হোসেন সবুজ প্রধান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন স্বপন (চেয়ার প্রতীক) পান ২৩ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুল ইসলাম পান ১৬ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন খন্দকার মোঃ উবায়েদ উল্লাহ ও ইঞ্জিনিয়ার লুৎফর রহমান প্রধান আলম এবং সচিবের দায়িত্বে ছিলেন শামসুল ইসলাম।
ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, বাউনী বাজারের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান সেলিম, সাংবাদিক হাদিউল আলম মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীমসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
একটি সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত প্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026