চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের ১ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে
বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ
Update Time :
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
৩৮
Time View
চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের ১ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে
বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ চট্টগ্রামের চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সাতবাড়িয়া হাজীর পাড়ার এলাকার আজিজুর রহমানের বড় মেয়ে। আদিবা সাতবাড়িয়া বার আউলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দেড়টার দিকে উপজেলার সাতাবাড়িয়া ইউনিয়নের হাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আদিবার দাদা নুরুল ইসলাম জানান, সে আমার খুব আদরের নাতনি, দুপুরে মা তাকে গোসল করতে ডাকলে সে মাকে পড়ে গোসল করবে বলে খেলতে বের হয় । সকলের অগোচরে সে পুকুর ঘাটে নেমে এক পর্যায়ে পানিতে পড়ে যায় । পার্শ্ববর্তী একজন মহিলা পানিতে পড়ে যাওয়া শিশুকে ভাসতে দেখে সে চিৎকার করে এবং পানিতে থেকে তাকে তুলে পরিবারের সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে নিয়ে যাওয়ার পড় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । শুক্রবার বাদে মাগরিব হাজির পাড়া মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক তানজিনা সুলতানা বলেন শিশুটিকে হাসপাতালে আনার আগে সে মারা যায়।
82
বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ
চট্টগ্রামের চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সাতবাড়িয়া হাজীর পাড়ার এলাকার আজিজুর রহমানের বড় মেয়ে। আদিবা সাতবাড়িয়া বার আউলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দেড়টার দিকে উপজেলার সাতাবাড়িয়া ইউনিয়নের হাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আদিবার দাদা নুরুল ইসলাম জানান, সে আমার খুব আদরের নাতনি, দুপুরে মা তাকে গোসল করতে ডাকলে সে মাকে পড়ে গোসল করবে বলে খেলতে বের হয় । সকলের অগোচরে সে পুকুর ঘাটে নেমে এক পর্যায়ে পানিতে পড়ে যায় । পার্শ্ববর্তী একজন মহিলা পানিতে পড়ে যাওয়া শিশুকে ভাসতে দেখে সে চিৎকার করে এবং পানিতে থেকে তাকে তুলে পরিবারের সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে নিয়ে যাওয়ার পড় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । শুক্রবার বাদে মাগরিব হাজির পাড়া মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক তানজিনা সুলতানা বলেন শিশুটিকে হাসপাতালে আনার আগে সে মারা যায়।