1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

কোলা ইউনিয়নের রূপকার চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু:

আমজাদ হোসেন মিঠু,
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View
95

(আমজাদ হোসেন মিঠু,

বিশেষ প্রতিবেদন)

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান এবং ৯৩ ব্যাচের গর্ব এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু ,নিজের যোগ্যতা, মেধা ও দূরদর্শিতা দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ পাঁচ বছর ধরে জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে কোলা ইউনিয়নকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী মডেল হিসেবে গড়ে তুলেছেন তিনি। সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি বাংলাদেশ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

ছাত্রজীবন থেকেই প্রখর মেধাবী সাইফুল ইসলাম মিন্টু ঐতিহ্যবাহী মজিদপুরহাটা কেসি ইনস্টিটিউশন থেকে ১৯৯৩ সালে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। এরপর সরকারি শ্রীনগর কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে কর্মজীবনের সন্ধানে প্রথমে কুরিয়া এবং পরবর্তীতে জাপানে পাড়ি জমান। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা শেষে ২০০০ সালে দেশে ফিরে তিনি ব্যবসায়ে আত্মনিয়োগ করেন। ‘সিমরান ফ্যাশন হাউজ’ নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে ২০০৮ সাল থেকে মগবাজার এবং শ্রীনগরের এম রহমান মার্কেটে অত্যন্ত সফলতার সঙ্গে শাড়ি ও থ্রি-পিসের ব্যবসা পরিচালনা করে আসছেন।

২০২১ সালের ২৬ ডিসেম্বর বিপুল জনসমর্থন নিয়ে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইফুল ইসলাম মিন্টু। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর দূরদর্শী নেতৃত্বে কোলা ইউনিয়নে স্মরণকালের সেরা অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। প্রতিটি গ্রামে সরকারি সেবার সহজলভ্যতা ও দৃশ্যমান উন্নয়ন কাজ আজ ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে। সামনের নির্বাচনেও কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাঁর নেতৃত্ব ও সেবা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।

বন্ধুর এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত ৯৩ ব্যাচের সহপাঠীরা। এক শুভকামনা বার্তায় ৯৩ ব্যাচের বন্ধুরা জানান, “আমাদের প্রিয় বন্ধু সাইফুল ইসলাম মিন্টু আজ শুধু কোলা ইউনিয়নের নয়, সমগ্র মুন্সিগঞ্জের গৌরব। আমরা তাঁর উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই পথচলায় আমরা সর্বদা তাঁর পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026