1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নওগাঁ জেলা শহর আজ খেকে ডিজিটাল সার্ভিলেন্স এর যুগে পদার্পণ করলো।

কাজী স্বাধীন "
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
72

” কাজী স্বাধীন ”

স্টাফ রিপোটার :-: নওগাঁ জেলা পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব ফর নওগাঁ ডিস্ট্রিক্ট পুলিশ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং সাইবার অপরাধ মোকাবিলায় জেলা পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই ল্যাব স্থাপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধের ধরন ও গতিবিধি বিশ্লেষণ, ডিজিটাল প্রমাণ সংগ্রহ এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই-বাছাইয়ে ল্যাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুধী সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি। এআই ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব। নওগাঁ জেলা পুলিশের এই উদ্যোগের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতা, স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। সাধারন মানুষের অনেক দিনের দাবী পুরুন হতে চলেছে আর কেউ কোন অপরাধ করে পার পাবে না। সবাই কে কালো পথ থেকে বেরিয়ে এসে সঠিক ও সত্য পথে চলার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026