1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মদনে ১৪০পিস ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার। ঝালকাঠিতে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক কর্তৃক বিতর্ক প্রতিযোগিতার চুরান্ত পর্ব অনুষ্ঠিত নিখোঁজ সংবাদ যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক ‎মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ ‎ দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- রাষ্ট্রপতি তিতাস নদীর তীরে দেড় কোটি টাকার পণ্যবাহী নৌকাডুবি নোচনাহার আম আড়ৎ সমিতির সভাপতিসহ তিনজনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ। রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : Saturday, September 5, 2026,
  • 20 Time View
34

মোঃএমরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

মনোহরদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন আল-খিদমাহ্ ডায়াগনস্টিক সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সবুজ আলী।

সম্মেলনের উদ্বোধন করেন আল-খিদমাহ্ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও মনোহরদী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির ঢাকা বিভাগের সভাপতি এম. সাইজুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ আলম চিশতি, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং মনোহরদী উপজেলা ওলামা দলের সভাপতি আবুল হাশেমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে আব্দুল হান্নানকে সভাপতি, ফিরোজ মিয়াকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মোহাম্মদ এমরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মনোহরদী উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026