1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার মহোদয়*

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View
98

*
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ০২.০০ ঘটিকায় মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়। পরিদর্শনকালে সিএমপি কমিশনার মহোদয়কে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
এসময় তিনি মনসুরাবাদ পুলিশ লাইন্সের মসজিদ, K9 ইউনিট, ডিবি অফিস, বিশতলা আবাসিক ভবন এবং গভীর নলকূপ স্থাপনের স্থান পরিদর্শন করেন। তিনি পুলিশ সদস্যদের আবাসন, কল্যাণ ও কর্মপরিবেশসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে কমিশনার মহোদয় পুলিশ লাইন্সের সার্বিক পরিবেশ, অবকাঠামো ও ব্যবস্থাপনার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পুলিশ লাইন্সের পরিবেশকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে তিনি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026