1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

মদনে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ

মোঃ মোশারফ হোসেন। ‎মদন ,নেত্রকোণা। ‎
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ Time View
122

।
মোঃ মোশারফ হোসেন।
‎মদন ,নেত্রকোণা।
‎
‎নেত্রকোণার মদন উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী ফয়সাল (৩৮) মিয়া বাদী হয়ে মৃত একলাছুর রহমান এর ছেলে মিজানুরকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে মদন থানায় এক মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত (৩১ আগস্ট) বাড়িতে হাঁস-মুরগি নিয়ে লালনের পরিবারের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে প্রতিপক্ষের ধাড়ালো অস্ত্রের আঘাতে
অন্তঃসত্ত্বা শিরিন আক্তার কে কুপিয়ে জখম করে,
পেটে লাথি মেরে গুরুতর আহত করে।

পরে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অন্তসত্তা নারীর অবস্থা গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অন্তঃসত্ত্বা শিরিন আক্তার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফয়সাল এবং লালনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি ঘটনা ঘটে।বিষয়টা মীমাংসা করার জন্য দফায় দফায় গ্রামের মাতাব্বরদের নিয়ে দরবার শালিশ হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী ফয়সাল মিয়া জানান,আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেছে পেটে লাথি দিয়া তার বাচ্চা নষ্ট হওয়ার পথে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আমি আইনের মাধ্যমে বিচার চাই।

এ ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ ওসি সালাহ উদ্দিন করিম বলেন, দুপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তাধীন রয়েছে।
তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026