1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

নিয়ামতপুরে একদিনের ব্যবধানে দুই গৃহবধূর আত্মহত্যা

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধঃ
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View
74

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধঃ

নওগাঁর নিয়ামতপুরে মাত্র একদিনের ব্যবধানে পৃথক দুটি স্থানে দুই নারীর আত্মহত্যার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এর মধ্যে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে এবং পারিবারিক কলহের জেরে অভিমান করে বিষপান করে অপর এক তরুণী গৃহবধূ প্রাণ হারিয়েছেন।

​বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়ন এবং সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বাহাদুরপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

​নিহত দুজন হলেন,উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামের মন্টু বর্মনের স্ত্রী সুনতি বর্মন (৫৫) এবং বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামের মিঠুন কর্ণীর স্ত্রী স্মৃতি কর্ণী (২৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনতি বর্মন বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের লোকজন বাড়ির বাইরে গেলে সবার অগোচরে তিনি ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

​অপর ঘটনায় জানা যায়, প্রায় ছয় বছর আগে গুজিশহর গ্রামের মিঠুন চন্দ্রের সঙ্গে স্মৃতি কর্ণীর বিয়ে হয়। কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে সোমবার রাত নয়টার দিকে পরিবারের ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করেন স্মৃতি। পরে স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে তাঁর মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান পিপিএম বলেন, দুটি ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। অনিতা বর্মনের মরদেহ ময়নাতদন্তের জন্য
নওগাঁ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026