পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবস উদযাপিত
আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি(পঞ্চগড়)
Update Time :
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
৩৩
Time View
পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবস উদযাপিত
আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি(পঞ্চগড়) ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বোদা উপজেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ রয়েল। তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। বক্তারা বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূরীকরণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপ-আনুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তারা আরও বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। তাই সমাজের প্রতিটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী মাজেদুল ইসলাম আকাশ, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, এনামুল হক, মিজানুর রহমান এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার-এর সম্পাদক শিক্ষার্থী শিমু আক্তারসহ অনেকে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
70
আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি(পঞ্চগড়)
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বোদা উপজেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ রয়েল।
তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
বক্তারা বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূরীকরণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপ-আনুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
তারা আরও বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। তাই সমাজের প্রতিটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী মাজেদুল ইসলাম আকাশ, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, এনামুল হক, মিজানুর রহমান এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার-এর সম্পাদক শিক্ষার্থী শিমু আক্তারসহ অনেকে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।