1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

ঝিকরগাছায় পেঁপে গাছ কাটার ঘটনায় ভুক্তভোগী কৃষকের থানায় অভিযোগ

বিল্লাল হুসাইন।।
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View
30

যশোরের ঝিকরগাছায় ১৮৬টি ফলনশীল পেঁপে গাছ ও শশা ক্ষেতের ৭টি বান কেটে দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক নিজাম পাটোয়ারী। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঝিকরগাছা থানায় দেওয়া অভিযোগে নিজাম পাটোয়ারী উল্লেখ করেন, তিনি উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মানিকতলা মাঠে ১৫ কাঠা জমি লিজ নিয়ে পেঁপে চাষ করছিলেন। ওই বাগানে প্রায় ৩০০টি পেঁপে গাছ ছিল। এর মধ্যে ১৮৬টি গাছ ফল সংগ্রহের উপযুক্ত হয়েছিল। গত ৭সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮সেপ্টেম্বর ভোর ৪টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা বাগানে প্রবেশ করে ১৮৬টি ফলনশীল পেঁপে গাছ গোড়া থেকে কেটে দেয়। একই সময়ে জমির পূর্ব পাশে ৫ কাঠা জমিতে করা শশা ক্ষেতের ৭টি বানও কেটে দেওয়া হয়। এ ঘটনায় তার আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, অভিযোগটি পেয়েছি। অভিযোগকারী কারও নাম উল্লেখ করেননি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারও কোনো ধারণা নেই। তিনি বলেছেন, তার কোনো শত্রু নেই। ঘটনাটি গভীর রাতে ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026