1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View
78

ঝালকাঠি প্রতিনিধি: কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি জেলা মহিলা দল। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের আহ্বায়ক মতিয়া মাহফুজ জুয়েল ও সদস্য সচিব সাকিনা আলম লিজা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করা হয়েছিল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা মহিলা দলের আহ্বায়ক মতিয়া মাহফুজ জুয়েলের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ঝালকাঠি সদর উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লাভলি, ঝালকাঠি পৌর মহিলা দলের সভাপতি রেবা রহমান, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার সুমি, রাজাপুর উপজেলা মহিলা দলের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা, কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের সভাপতি লিনা পারভিন, সাধারণ সম্পাদক কামরুন নাহার, নলছিটি উপজেলা মহিলা দলের সভাপতি নাজাম বেগম, সাধারণ সম্পাদক নুরুন্নাহার কবিনা, নলছিটি পৌর মহিলা দলের সভাপতি হ্যাপি বেগম, সাধারণ সম্পাদক লাবনী আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন, পৌর ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। এবার সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।
মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ০৯ সেপ্টেম্বর ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026