
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
গলাচিপা উপজেলা অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার,পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৪৮ ঘন্টার পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর রাতে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসাদুজ্জামান রুবেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
একই দিন বিকেল ৪টায় পানপট্টি ইউনিয়নের সেনের হাওলা এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ হৃদয় খান (২৩) ও আমিনুর বিশ্বাস (২৮) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া, একই দিন রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পৃথক আরেক অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদুল হাওলাদার (৫০) নামে একজনকে আটক করা হয়। অন্যদিকে, ৮ সেপ্টেম্বর রাতে পানপট্টি ইউনিয়নের কোকাইতবক এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে গলাচিপা থানা পুলিশ।
বাংলাদেশ পুলিশের প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অসাধু মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে এবং উদ্ধারকৃত মামলা রুজু করা হয়েছে আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পুলিশের গলাচিপা থানার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।