
আনিসুজ্জামান,
কিশোরগঞ্জ প্রতিনিধি:(১১ সেপ্টেম্বর, শুক্রবার, সন্ধ্যা ৭:০০টায়)
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খুদে ফুটবলারদের উৎসাহ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে একটি ফুটবল উপহার দিয়েছেন আসন্ন পৌর নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী জনাব জহিরুল হক উজ্জ্বল।
সম্প্রতি স্থানীয় একটি মাঠে খুদে ফুটবলারদের সঙ্গে তিনি সময় কাটান এবং তাদের খেলাধুলার খোঁজখবর নেন। এ সময় শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা গেলে তাদের মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে।
ফুটবল উপহার পেয়ে খুদে খেলোয়াড়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা জহিরুল হক উজ্জ্বলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিয়মিত খেলাধুলার সুযোগ ও মাঠের পরিবেশ উন্নয়নে সহযোগিতা কামনা করে।
স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি অংশ মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন বিনোদনে অতিরিক্ত সময় ব্যয় করছে। এ পরিস্থিতিতে তাদের মাঠমুখী করতে খেলাধুলার সামগ্রী প্রদান ও উৎসাহিত করার মতো উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
জহিরুল হক উজ্জ্বল বলেন, “আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মেধাবী ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি ভবিষ্যতেও এলাকার তরুণ ও খুদে খেলোয়াড়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধি প্রার্থীদের আরও এগিয়ে আসা প্রয়োজন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭