1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

বরগুনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বরগুনা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View
73

বরগুনা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী।
১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ বিশেষ অভিযান। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলার প্রশাসনের কর্মকর্তা, পুলিশসহ সংশ্লিষ্ট অংশীজনরা ভার্চুয়ালি যুক্ত হন।
বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সচেতন অংশগ্রহণও জরুরি। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। বরগুনায় তিন মাসব্যাপী এই অভিযান সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বরগুনার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, গণমাধ্যম, স্বেচ্ছাসেবী সংগঠন ও অন্যান্য অংশীজন পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।
ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বরগুনাকে ডেঙ্গুমুক্ত রাখতে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ১২-৯-২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026