1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

বিয়ের বরযাত্রী ট্রলারে ইঞ্জিনের সাথে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল এক নারীর।

মোঃ মোশারফ হোসেন। মদন ,নেত্রকোনা।
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View
85

মোঃ মোশারফ হোসেন।

মদন ,নেত্রকোনা।

নেত্রকোনার মদন উপজেলায় নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে দেওয়ান বাজার ট্রলার ঘাটে জেনারেটরের ইঞ্জিনের সাথে বোরকা পেয়েছি রিনা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ) আনুমানিক রাত ১০ টার দিকে

উপজেলা মাঘান ইউনিয়নের জজ মিয়ার (৬০)এর বাড়ি থেকে নববধূকে নিয়ে মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলার ঘাটে পৌঁছানোর পর ইঞ্জিন চালিত ট্রলার
থেকে বরযাত্রীর লোকজন নামার সময়
এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মদন পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সাত্তার মিয়া (৫৫) এর ছেলে সুরুজ্জামান ( ৩০)এর সঙ্গে উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার কন্যার সঙ্গে বিবাহ অনুষ্ঠান শেষ করে বরযাত্রীর ট্রলার মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলার ঘাটে পৌঁছানোর পর ট্রলার থেকে যাত্রী নামার সময় ডিজেল চালিত জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে
রিনা আক্তার নামের এক যুবতী মহিলার বোরকা পেছিয়ে যায় এবং ঘটনাস্থলে গুরুত্ব আহত হয়।
পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে বিষয়টা তদন্ত চলছে। পরবর্তীতে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026