1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির

তপন দাস , নীলফামারী
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View
104

তপন দাস , নীলফামারী

নীলফামারীতে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ বৌদ্ধ বিহারটি জেলার একমাত্র বৌদ্ধ বিহার। ২০১৬ সালে জেলা সদরের ৮ কিলোমিটার উত্তরে নীলফামারী – ডোমার মহাসড়কের পাশে পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী শুকান দিঘি মধ্য পাড়ায় প্রতিষ্ঠিত হয়। বিহার টি প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও হয়নি কোন উন্নয়ন মূলক কাজ। জরাজীর্ণ অবস্থায় দীর্ঘ ১১ বছর ধরে পড়ে আছে বিহারটি। নিজস্ব অর্থায়নে এবং কিছু দায়ক সংস্থার দান করা অর্থায়নে বিহার টির আংশিক কিছু কাজ / সংস্কার করা গেলেও এখনো তৈরি করা হয়নি বিহারের মুল অবকাঠামোর কাজ। এছাড়াও বিহারে যাওয়ার একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টি হলে ভেঙ্গে যাচ্ছে পুকুরে । এবিষয়ে জেলা বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালোর সাথে কথা হলে তিনি জানান আমাদের বৌদ্ধ বিহারটি জেলার একমাত্র বৌদ্ধ বিহার, বিহার টি আজ অবহেলা এবং অযত্নের মধ্যে পড়ে আছে, আর্থিক সংকটের কারনে আমরা বৌদ্ধ বিহারটির সংস্কারের কাজ করতে পারছি না, বিহার টি পুকুরের পাশে হওয়ার কারনে সামান্য বৃষ্টি হলে বিহারটির মাটি পানির স্রোতে পুকুরে চলে যায়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের নিজস্ব অর্থায়নে বিহার টি তৈরি করি পরে কিছু দায়ক সংস্থার দান করা অর্থায়নে বিহারের আংশিক কিছু কাজ করা গেলেও এখনো তৈরি করা সম্ভব হয়নি বিহারের মুল অবকাঠামোর কাজ। এবং বিহারে আসার রাস্তা টিও বৃষ্টির পানিতে পুকুরের গর্তে বিলিন হয়ে যাচ্ছে তাই আমরা সরকারের কাছে বিশেষ আবেদন করছি যে সরকার যেন উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের এই অবহেলিত বৌদ্ধ বিহারটির দিকে একটু নজর দেন তাহলে আমাদের একটু ভালো হতো কারন রাস্তা টি ভেঙ্গে যাওয়ার কারনে দায়ক দায়িকা বিহারে আসতে পারে না বলে তিনি জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বিহারে আগত কয়েকজন দায়ক, দায়িকা এবং শিক্ষার্থী বলেন আমরা নিয়মিত এই বৌদ্ধ বিহারে আসি বিহারে আসার রাস্তা টি বৃষ্টির পানিতে পুকুরে ভেঙ্গে গেছে এবং আমাদের বৌদ্ধ বিহার টি জেলার একমাত্র বৌদ্ধ বিহার এই বৌদ্ধ বিহারটি ও যেকোন সময় পুকুরে ভেঙ্গে পড়ে যেতে পারে তাই সরকারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ তিনি যেন আমাদের বৌদ্ধ বিহারটির দিকে একটু নজর দেন বিহার টি সংস্কারের জন্য যেন কিছু অনুদান প্রদান করেন। অনুদান পাঠানোর জন্য -বিহার অধ্যক্ষ -সুনিতি প্রিয় থের,মোবাইল –
01819097501.বিহার সভাপতি -উত্তম কুমার মালো
বিকাশ নাম্বার 01833447694.
সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার – বিহারের -5309001027076. পাঠানোর জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026