জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা
বরগুনা প্রতিনিধি:
Update Time :
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
৪৭
Time View
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা
বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা , সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় পুলিশ সুপার জানান, মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের প্রকোপ প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা পুলিশি টহল জোরদার করা হবে। এদিকে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, নিয়মিত ইউনিয়ন পরিষদ পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা ও প্রচারণা চালানো হবে। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বরগুনা গড়ে তুলতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সব অংশীজন একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি তারিখ ১৩-৯-২৬ ইং
88
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা , সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার জানান, মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের প্রকোপ প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা পুলিশি টহল জোরদার করা হবে।
এদিকে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, নিয়মিত ইউনিয়ন পরিষদ পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা ও প্রচারণা চালানো হবে।
জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বরগুনা গড়ে তুলতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সব অংশীজন একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ১৩-৯-২৬ ইং