1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা

বরগুনা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View
89

বরগুনা প্রতিনিধি:
বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা , সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার জানান, মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের প্রকোপ প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা পুলিশি টহল জোরদার করা হবে।
এদিকে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, নিয়মিত ইউনিয়ন পরিষদ পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা ও প্রচারণা চালানো হবে।
জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বরগুনা গড়ে তুলতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সব অংশীজন একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ১৩-৯-২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026