1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
79

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ রাজন মিয়া (৩২) নামের এক চিহ্নিত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নবীনগর সদর বাজারের ইসলামী ব্যাংকসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত রাজন মিয়া নবীনগর পূর্বপাড়ার কালু মিয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নবীনগর থানার এসআই স্বরূপ কান্তি পাল, পিএসআই সাকিব, এএসআই প্রদীপ দাস ও এএসআই শফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর সদর বাজারের ইসলামী ব্যাংক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭২ পিস ইয়াবাসহ রাজন মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত রাজনের বিরুদ্ধে থানায় চুরি ও মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026