
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
অদ্য ১৪/০৯/২০২৬ তারিখ কতোয়ালি থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযান এই সময় সঙ্গে ছিলেন এসআই মো. সেকান্তর মিয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি দক্ষিণ স্টেডিয়াম গেটের পাশে COOPER’S নামক দোকানের সামনে রাস্তায় কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নেওয়ার জন্য অবস্থান করছে। পরবর্তীতে অফিসার ইনচার্জ, সাহসী চৌকষ ক্যাডেট ওসি জায়েদ নুর কোতোয়ালী থানার নেতৃত্বে অভিযান সঙ্গে ছিলেন এসআই মো. সেকান্তর মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্য ০১। আবুল কালাম প্রকাশ কামরুল প্রকাশ সোহাগ (২২), পিতা- আবুল কাশেম, মাতা- পারভিন আক্তার, সাং- রাগদুর, সাচার, ০৪নং ওয়ার্ড, হাজী আব্দুল জলিল মেম্বারের বাড়ি, ০৯নং সাচার ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর, বর্তমানে কুসুমবাগ ডেবার পাড়, আয়েশা মসজিদের পাশে, তেল কোম্পানির বাড়ি, সিঁড়ির পাশে (নীচতলা), থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম, বর্তমান-১: লালখান বাজার মতিঝর্ণা ৫নং গলি, দামপাড়া, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম, ০২। মো. জাফর আহম্মেদ (২৬), পিতা- আবুল বাশার, মাতা- নাসিমা বেগম, সাং- আদর্শগ্রাম, থানা- রামগতি, জেলা- লক্ষ্মীপুর, বর্তমানে ০৭নং স্টেশন রোড এলাকায় ভাসমান, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ০৩। সালাউদ্দিন প্রকাশ ইদ্রিস (২৬), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং- আমবাগান, ইদ্রিস সওদাগরের কলোনী, ০৩নং রুমের ভাড়াটিয়া, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম, ০৪। মো. রবিউল হাসান জিহাদ (২৭), পিতা- মো. হাসেম, মাতা- রোকসানা আক্তার, সাং- দক্ষিণ ঘাটচাইল, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে সাং- বিআরটিসি, ব্রয়লার কলোনী, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন।
এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০২টি ছোরা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২৩, তারিখ- ১৪/০৯/২০২৬ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোডে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।