1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

কাহারোলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এমপি মনজুরুল ইসলামের মতবিনিময়

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View
93

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় কাহারোল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী সঞ্চালনা করেন। এ সময় উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কাহারোল, দিনাজপুর
১৫-০৯-২০২৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026