1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দূর্গাপুর উপজেলা ৭ নং গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে ব্যস্ত সময় পার করছেন এম এ সালাম দিশারী।

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন। নেত্রকোণা।
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ Time View
143

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন।
নেত্রকোণা।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭ নং গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে ব্যস্ত সময় পার করছেন গাওকান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান এম এ সালাম দিশারী।

নির্বাচনকে ঘিরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও‌ তৃণমূলের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত যোগাযোগ করছেন। পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশার কথা জানার চেষ্টা করছেন।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন এম এ সালাম দিশারী। একই সঙ্গে সাধারণ মানুষের সাথে কথা বলে স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তিনি। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাঠপর্যায়ে এম এ ছালাম দিশারীর নাম মানুষের মূখে মূখে রয়েছে। এরই ধারাবাহিকতায় এম এ সালাম দিশারীকেও বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে দেখা যাচ্ছে।

তিনি গনমাধ্যমকে বলেন, দলীয় চুড়ান্ত সিদ্ধান্ত পেলে ও দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করিব ইনশাআল্লাহ।

এ বিষয়ে তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মী ও তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের কথা শুনছি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করছি। এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার চেষ্টা করছি।”

গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়তে শুরু করেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026