চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) নির্গত বর্জ্য পানি প্রবেশ করে একটি বড় মৎস্য প্রজেক্টের বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
মোঃ জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার
Update Time :
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
৪৮
Time View
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) নির্গত বর্জ্য পানি প্রবেশ করে একটি বড় মৎস্য প্রজেক্টের বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
মোঃ জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রজেক্টের মালিক ও অংশীদারগণ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সিইউএফএল সড়কের পাশে অবস্থিত শাহাদাত নগর মাছ ঘেরে মাছ ভেসে উঠতে দেখা যায়। সরেজমিনে দেখা যায়, প্রজেক্টের বিশাল জলাশয়ের বিভিন্ন পয়েন্টে রুই, কাতলা, কোরাল,মৃগেলসহ হরেক প্রজাতির মরা মাছ ভেসে আছে। বিষাক্ত পানিতে মারা যাওয়া এসব মাছ কুড়িয়ে নিতে স্থানীয় মানুষদেরও ভিড় করতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত প্রজেক্টের মালিক মো. ইসমাইল অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে এলাকায় হালকা বৃষ্টি হয়েছিল। আমাদের ধারণা, বৃষ্টির সুযোগে কাফকো কারখানা থেকে বর্জ্যমিশ্রিত বিষাক্ত পানি ছাড়ে। সেই পানি ড্রেন বেয়ে আমাদের প্রজেক্টের পুকুরে প্রবেশ করে। সকালে এসে দেখি ঘেরের সব মাছ মরে ভেসে উঠেছে। তিনি আরও জানান, ১২ জন অংশীদার মিলে তারা দীর্ঘদিন ধরে এই শাহাদাত নগর প্রজেক্ট পরিচালনা করে আসছেন। এর আগে কখনও তাদের এত বড় বিপর্যয়ের মুখে পড়তে হয়নি। এতে শুধু তার একা
96
মোঃ জহিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার
এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রজেক্টের মালিক ও অংশীদারগণ
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সিইউএফএল সড়কের পাশে অবস্থিত শাহাদাত নগর মাছ ঘেরে মাছ ভেসে উঠতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, প্রজেক্টের বিশাল জলাশয়ের বিভিন্ন পয়েন্টে রুই, কাতলা, কোরাল,মৃগেলসহ হরেক প্রজাতির মরা মাছ ভেসে আছে। বিষাক্ত পানিতে মারা যাওয়া এসব মাছ কুড়িয়ে নিতে স্থানীয় মানুষদেরও ভিড় করতে দেখা যায়।
ক্ষতিগ্রস্ত প্রজেক্টের মালিক মো. ইসমাইল অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে এলাকায় হালকা বৃষ্টি হয়েছিল। আমাদের ধারণা, বৃষ্টির সুযোগে কাফকো কারখানা থেকে বর্জ্যমিশ্রিত বিষাক্ত পানি ছাড়ে। সেই পানি ড্রেন বেয়ে আমাদের প্রজেক্টের পুকুরে প্রবেশ করে। সকালে এসে দেখি ঘেরের সব মাছ মরে ভেসে উঠেছে।
তিনি আরও জানান, ১২ জন অংশীদার মিলে তারা দীর্ঘদিন ধরে এই শাহাদাত নগর প্রজেক্ট পরিচালনা করে আসছেন। এর আগে কখনও তাদের এত বড় বিপর্যয়ের মুখে পড়তে হয়নি। এতে শুধু তার একা