চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটা এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল ও ডাল বিতরণ করেছে হিলশা ফাউন্ডেশন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে চাঁদপুরের অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিলশা ফাউন্ডেশনের সভাপতি কালী মোহন মণ্ডল, সাধারণ সম্পাদক মো. আলম খাঁন, সহ-সভাপতি মো. ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুন পালোয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সজল সরকার, প্রচার সম্পাদক জামাল আহমেদ আখন্দ, অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. ইমরান হক, দপ্তর সম্পাদক সুখরঞ্জন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিভোর সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মুক্তার হোসেন গাজী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম শিখন, কৃষি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম এবং সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন, ক্রীয়া বিষয়ক সম্পাদক তামিমুল গাজী। এছাড়া নির্বাহী সদস্য মো. হায়দার আলী, মো. খোরশেদ আহমেদ, মো. তামিমুল ইসলাম, মো. মকবুল হোসেন, আলমগীর গাজীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতি কালী মোহন মণ্ডল বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। হিলশা ফাউন্ডেশন মানুষের প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে। সাধারণ সম্পাদক মো. আলম খাঁন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই হিলশা ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. ইমরান হক বলেন, মানবিক সহায়তা শুধু সাময়িক সহযোগিতা নয়, এটি সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রকাশ। প্রয়োজন অনুযায়ী খাদ্য, চিকিৎসা, আর্থিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে। পূর্বেও মানবিক সহায়তা - হিলশা ফাউন্ডেশনের পক্ষ থেকে এর আগেও চাঁদপুরের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা উল্লেখযোগ্য। এছাড়া অসহায়, এতিম, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সময়ে খাদ্য, পোশাক, চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান করেছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তা কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হিলশা ফাউন্ডেশনের অন্যতম অঙ্গীকার।
144
চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটা এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল ও ডাল বিতরণ করেছে হিলশা ফাউন্ডেশন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে চাঁদপুরের অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হিলশা ফাউন্ডেশনের সভাপতি কালী মোহন মণ্ডল, সাধারণ সম্পাদক মো. আলম খাঁন, সহ-সভাপতি মো. ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুন পালোয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সজল সরকার, প্রচার সম্পাদক জামাল আহমেদ আখন্দ, অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. ইমরান হক, দপ্তর সম্পাদক সুখরঞ্জন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিভোর সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মুক্তার হোসেন গাজী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম শিখন, কৃষি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম এবং সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন, ক্রীয়া বিষয়ক সম্পাদক তামিমুল গাজী।
এছাড়া নির্বাহী সদস্য মো. হায়দার আলী, মো. খোরশেদ আহমেদ, মো. তামিমুল ইসলাম, মো. মকবুল হোসেন, আলমগীর গাজীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি কালী মোহন মণ্ডল বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। হিলশা ফাউন্ডেশন মানুষের প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে।
সাধারণ সম্পাদক মো. আলম খাঁন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই হিলশা ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. ইমরান হক বলেন, মানবিক সহায়তা শুধু সাময়িক সহযোগিতা নয়, এটি সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রকাশ। প্রয়োজন অনুযায়ী খাদ্য, চিকিৎসা, আর্থিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
পূর্বেও মানবিক সহায়তা –
হিলশা ফাউন্ডেশনের পক্ষ থেকে এর আগেও চাঁদপুরের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা উল্লেখযোগ্য। এছাড়া অসহায়, এতিম, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সময়ে খাদ্য, পোশাক, চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তা কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হিলশা ফাউন্ডেশনের অন্যতম অঙ্গীকার।