1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সিএমপি’র কোতোয়ালী থানা এলাকায় ওসি জায়েদ নুরের বিশেষ অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View
78

*

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

ফেইসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ভাইরাল হওয়া কোতোয়ালী থানাধীন পাথরঘাটাস্থ ১৬নং সতিশ বাবুর লেইনে মজিবুর রহমান এর ৬ষ্ঠ তলা বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর ০১ জন অজ্ঞাতনামা ভিকটিমকে গতিরোধ করে অজ্ঞাতনামা ০৩ জন ছিনতাইকারী তাকে ছোরার ভয় দেখিয়ে অজ্ঞাতনামা অটোরিক্সা যাত্রীর নিকট হতে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম এর সার্বিক দিক নির্দেশনায়, এসি কোতোয়ালী জোন, সিএমপি, চট্টগ্রাম এর তত্ত্ববধানে এবং কতোয়ালি থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি জায়েদ নুরের বিশেষ অভিযান এর নেতৃত্বে দেন । ইং ২০/০৯/২০২৬ তারিখ রাত ০১.০০ ঘটিকায় বাকলিয়া থানা এলাকা হইতে ছিনতাই চক্রের অন্যতম আসামী ১। মনির হোসেন (৩৮) কে আটক করা হয়। উক্ত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করে। ছিনতাইয়ের ঘটনার সাথে তাহার সহযোগী পলাতক ০২ জন আসামীর নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে সহ উল্লেখিত পলাতক আসামী পরস্পর যোগসাজশে ইং ১৯/০৯/২০২৬ তারিখ সকাল ০৬.৪০ ঘটিকার সময় একটি ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে কোতোয়ালী থানাধীন পাথরঘাটাচ্ছ ১৬নং সতিশ বাবুর লেইনে মজিবুর রহমান এর ৬ষ্ঠ তলা বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর আসে ০১ জন অজ্ঞাতনামা অটোরিক্সা যাত্রীকে গতিরোধ করে তাকে ছোরার ভয় দেখিয়ে অটোরিক্সা যাত্রীর নিকট হতে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় মর্মে স্বীকার করে। ধৃত আসামীর দেওয়া তথ্য মতে ছিনতাই কাজে ব্যবহৃত ব্যাটারী চালিত অটোরিক্সাটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনায় কোতোয়ালী থানার মামলা নং- ৩৮, তারিখ- ২০/০৯/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৯২ পেনাল কোড রুজু করা হয় এবং আসামীকে কোর্টে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026