1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নেশার টাকা না পেয়ে পরিবারের ওপর দা নিয়ে হামলা, পরে নিজের ঘরে আগুন

মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View
78

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নেশার টাকা না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ফুল মিয়া নামে ওই তরুণকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর মহল্লায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য, ফুল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে স্থানীয় একটি দোকানে বাকিতে পণ্য না পেয়ে দোকানদারের সঙ্গে তার মারামারি হয়। পরে বাড়িতে ফিরে বাবা আবু বক্কর, মা রুবিনা বেগম ও বোনের সঙ্গে নেশার টাকা নিয়ে তার কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ফুল মিয়া দা নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ স্বজনদের। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হয়ে স্থানীয়দের সহায়তা চাইতে যান।

এই সুযোগে ফুল মিয়া নিজের বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ করেছে পরিবার।

খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের আসবাবপত্র, বই-খাতা, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। একই সঙ্গে ঘরের ভেতরে থাকা প্রায় অর্ধশত হাঁস-মুরগিও আগুনে মারা যায়।

কুলিয়ারচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফুল মিয়ার মা রুবিনা বেগম অভিযোগ করেন, নেশার টাকার জন্য তার ছেলে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে দা নিয়ে হামলার চেষ্টাও করতেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় ছেলের কঠোর শাস্তি দাবি করেছেন রুবিনা বেগম।

তিনি বলেন, ফুল মিয়াকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিবারের অন্য সদস্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

এদিকে ফুল মিয়ার বাবা আবু বক্কর ও ছোট ভাই দিপুও ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানিয়েছেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফুল মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026