
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
সবাই সতর্ক থাকুন! ইদানীং লোহাগাড়া উপজেলার বেশ কয়েকটি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে এবং আশপাশের বিভিন্ন স্থানে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। লোহাগাড়া থানার পুলিশের অবহেলার কারণে এই চুরি ও ডাকাতি বেড়ে যাচ্ছে তাই নিজের ঘরবাড়ি ও এলাকার নিরাপত্তার দায়িত্ব এলাকাবাসী নিজেদেরকে নিতে হবে। সব এলাকায় মোড়ে মোড়ে পাহারাদারের চকি বসাতে হবে এবং আশেপাশে কোনো অচেনা কিংবা সন্দেহভাজন ব্যক্তির চলাফেরা দেখলে নজর রাখুন, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করুন।
আসুন, প্রতিবেশীদের সাথে নিয়ে যোগাযোগ ও পাহারাদারের ডিউটি বাড়িয়ে নিজের ঘরবাড়ি নিজেরাই রক্ষা করি । সচেতন মহল মনে করেন বর্তমানে লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের মানুষ খুবই অসহায় হয়ে পড়েছেন তারা আরো বলেন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে লোহাগাড়া থানার পুলিশ অতি দূর্বল এই দূর্বলতার কারণে দিনের পর দিন চুরি, ডাকাতি বেড়ে যাচ্ছে বলে মনে করেন লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের মানুষ । অনেকেই প্রশ্ন করেন চুরি, ডাকাতির বিষয়ে পুলিশের এত অবহেলা কেন চুরি ডাকাতি ও লোহাগাড়া উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ে চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার এবং চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি শাহাজাহান চৌধুরী ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে সচেতন মহল বলেছেন লোহাগাড়া উপজেলার অসহায় মানুষের জান মাল রক্ষা করতে এগিয়ে আসতে হবে উনাদের সাথে সভায় কে।