জলমহাল নিয়ে বিরোধ, অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
Update Time :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
৪৩
Time View
জলমহাল নিয়ে বিরোধ, অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল ও ইজারা নিয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত ২২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন দাবি করেন, বিলমাকশা জলমহালটি গত বছর তিনি ইজারা নিয়েছিলেন। চলতি বছরও তিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন। তবে উপজেলা বিএনপির সভাপতি বিভিন্নভাবে ইজারা প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ তার। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহালটি দখলের জন্য স্থানীয় লোকজনকে উসকে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন শাহিন। তবে শাহিনের এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তার দাবি, শাহিনের সমর্থকরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, সংঘর্ষের পর বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
85
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল ও ইজারা নিয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত ২২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন দাবি করেন, বিলমাকশা জলমহালটি গত বছর তিনি ইজারা নিয়েছিলেন। চলতি বছরও তিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন। তবে উপজেলা বিএনপির সভাপতি বিভিন্নভাবে ইজারা প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ তার। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহালটি দখলের জন্য স্থানীয় লোকজনকে উসকে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন শাহিন।
তবে শাহিনের এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তার দাবি, শাহিনের সমর্থকরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, সংঘর্ষের পর বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।