কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের মশক নিধন কর্মসূচি
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
Update Time :
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
৩৮
Time View
কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের মশক নিধন কর্মসূচি
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কুলিয়ারচর পৌরসভা। ‘ডেঙ্গু মশক নিধন দিবস’ উপলক্ষে সম্প্রতি কুলিয়ারচর রেলস্টেশন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে রেলস্টেশন, বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কুলিয়ারচরের নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পৌরসভা সূত্র জানায়, আগামী তিন মাস ধরে পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। কর্মসূচির অংশ হিসেবে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজন অনুযায়ী মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের আশা, দীর্ঘমেয়াদি এ কর্মসূচির মাধ্যমে মশার উপদ্রব কমানোর পাশাপাশি ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি পৌরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
73
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কুলিয়ারচর পৌরসভা।
‘ডেঙ্গু মশক নিধন দিবস’ উপলক্ষে সম্প্রতি কুলিয়ারচর রেলস্টেশন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে রেলস্টেশন, বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কুলিয়ারচরের নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পৌরসভা সূত্র জানায়, আগামী তিন মাস ধরে পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
কর্মসূচির অংশ হিসেবে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজন অনুযায়ী মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষের আশা, দীর্ঘমেয়াদি এ কর্মসূচির মাধ্যমে মশার উপদ্রব কমানোর পাশাপাশি ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি পৌরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।