সিরাজদিখানে ধলেশ্বরীর নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি আব্দুল্লাহ্ঃ
আমজাদ হোসেন মিঠু বিশেষ প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
Update Time :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
৫০
Time View
সিরাজদিখানে ধলেশ্বরীর নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি আব্দুল্লাহ্ঃ
আমজাদ হোসেন মিঠু বিশেষ প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বার্তা গ্রামে ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ্। খবর পেয়ে তিনি সরজমিনে নদীভাঙন এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা দেখে গভীর সমবেদনা প্রকাশ করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ্ তাৎক্ষণিকভাবে পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী এ্যানির সাথে ফোনে যোগাযোগ করেন। এ সময় ভিডিও কলের মাধ্যমে নদীভাঙনের সচিত্র দৃশ্য ও ক্ষতির ভয়াবহতা পানিসম্পদ মন্ত্রীর সামনে সরাসরি তুলে ধরা হয়। সংসদ সদস্যের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাড়া দিয়ে পানিসম্পদ মন্ত্রী আশ্বস্ত করে জানান, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে নদীভাঙন রোধের পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে নদীভাঙনে ভিটেমাটি হারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসনের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা এমপি মোঃ আব্দুল্লাহ্, পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
94
আমজাদ হোসেন মিঠু
বিশেষ প্রতিনিধি,
সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বার্তা গ্রামে ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ্। খবর পেয়ে তিনি সরজমিনে নদীভাঙন এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা দেখে গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ্ তাৎক্ষণিকভাবে পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী এ্যানির সাথে ফোনে যোগাযোগ করেন। এ সময় ভিডিও কলের মাধ্যমে নদীভাঙনের সচিত্র দৃশ্য ও ক্ষতির ভয়াবহতা পানিসম্পদ মন্ত্রীর সামনে সরাসরি তুলে ধরা হয়।
সংসদ সদস্যের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাড়া দিয়ে পানিসম্পদ মন্ত্রী আশ্বস্ত করে জানান, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে নদীভাঙন রোধের পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে নদীভাঙনে ভিটেমাটি হারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসনের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা এমপি মোঃ আব্দুল্লাহ্, পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।