1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় পুনর্ভবার তাজা মাছে জমে উঠেছে নিতপুরের ঐতিহ্যবাহী মাছ বাজার।

মোঃ মোস্তাকিম বিল্লাহ ​নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View
93

মোঃ মোস্তাকিম বিল্লাহ
​নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার সীমান্তঘেঁষা ঐতিহ্যবাহী পুনর্ভবা নদীর তাজা ও সুস্বাদু মাছে ভরে উঠেছে নিতপুর পুরাতন মাছ বাজার। মঙ্গলবার সকালে বাজার ঘুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক আর সরগর্মে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পুনর্ভবা নদী থেকে ভোরে জেলেদের জালে ধরা পড়া বোয়াল, আইড়, বাইম, পাবদা, টেংরা এবং বৈচিত্র্যময় দেশীয় গুঁড়ো মাছ ভোরেই নিতপুর পুরাতন বাজারে নিয়ে আসা হয়।
কোনো রাসায়নিক বা বরফ ছাড়া নদীর একদম তাজা মাছ পাওয়ার কারণে ভোর থেকেই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

​বাজারে আসা ক্রেতারা জানান, সাধারণ বাজারের তুলনায় পুনর্ভবা নদীর দেশি মাছের চাহিদা সবসময়ই বেশি। ফরমালিনমুক্ত ও স্বাদ অতুলনীয় হওয়ায় দাম কিছুটা বেশি হলেও স্বাচ্ছন্দ্যে তা কিনে নিচ্ছেন সাধারণ মানুষ। কেবল স্থানীয় বাসিন্দারাই নন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকেও ভোজনরসিক মানুষ নদীর মাছ কিনতে ছুটে আসছেন এই বাজারে।

​মাছ ব্যবসায়ী ও জেলেরা জানান, পুনর্ভবা নদী এ অঞ্চলের মানুষের অর্থনীতি ও খাবারের প্রধান উৎস। বিশেষ করে সকালে নদী থেকে তাজা মাছ ওঠার সঙ্গে সঙ্গেই কেনাবেচা জমজমাট হয়ে ওঠে। মাছে ভালো দাম পাওয়ায় আনন্দিত স্থানীয় মৎস্যজীবীরাও।
​নিতপুর পুরাতন মাছ বাজারের এই ব্যস্ততা ও তাজা মাছের প্রচুর যোগান স্থানীয় হাট-বাজারের আবহমান গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে তুলে ধরছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026