
কামরুল,০১৮৮৩০৮৮০৮৪
রাউজানে হয়রানির অভিযোগ তুলে পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশ কে ধাওয়া ও তাদের গাড়ি ঘেরাও করেছে উত্তেজিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের
মুখে আটক দুই নিষীধ আওয়ামী যুবলীগের দুই কর্মী কে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয় হাটহাজারী থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন পুলিশ সদস্য চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান। সেখানে অভিযান চালিয়ে হাটহাজারী থানার নিষিদ্ধ আওয়ামী লীগের সাঈদ ও মোহাম্মদ জিসানকে আটক করে গাড়িতে তোলেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ নামের আওয়ামী লীগের ও যুবলীগ , ছাত্রলীগের কিছু কর্মী ছুটে এসে পুলিশের গাড়ি আটকে দেয় এবং হয়রানির অভিযোগ এনে বিক্ষোভ প্রকাশ করে ধাওয়া দেয়। একপর্যায়ে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদের মুখে আটক দুই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে রাউজান থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানায় নিষিদ্ধ আওয়ামী, যুবলীগ ছাত্রলীগের প্রতিরোধ ও দমনে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে গিয়েছিল। তবে স্থানীয় আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের তীব্র বাধা ও প্রতিরোধের মুখে কোনো পদক্ষেপ না নিয়েই টিমটি থানায় ফিরে আসে।