1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মারধর গঙ্গানন্দপুর আটুলিয়া যেখানে আইন শুভঙ্করের ফাঁকি

মালিকুজ্জামান কাকা
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৩ Time View
79

মালিকুজ্জামান কাকা
যশোরের ঝিকরগাছার পল্লী আটুলিয়া গ্রামটি আজ সন্ত্রাস, চাঁদাবাজ মাদক কারবারিদের কাছে জীম্মি। একের পর এক চাঁদাবাজি, সন্ত্রাস, জমি জবর দখল ঘটেই চলেছে। একই মানুষের কাছ থেকে বারবার চাঁদা আদায়, না দিলে গরু ছাগল ক্ষেতের ফসল দিনে দুপুরে প্রকাশ্যে নিয়ে যাচ্ছে একটি মাদক কারবারি চক্র। এই চক্রের সর্বশেষ শিকার জয়নাল। আগেই মোমিনুর, পুনু, মিন্টু, খায়ের চাঁদা দিতে বাধ্য হয়েছে। অভিযোগ রয়েছে কেউ কেউ ১০ বারের বেশি চাঁদা পরিশোধ করেছেন।
দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় জয়নাল (৫৫) নামে জনৈক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
আহত জয়নাল ওই গ্রামের মৃত হেদায়েতুল্লাহর ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
জয়নালের ভাষ্য, গত ২৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে একই গ্রামের আব্দুলের ছেলে লতা (৪০) তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করেন।
জয়নালের অভিযোগ, এর জেরে বুধবার রাতে লতা, মৃত রবিউলের ছেলে মনিরুল (৩৫) ও বিল্লালের ছেলে মানিকসহ আরো কয়েক জন তার বাড়িতে এসে কিলঘুষি ও লাঠিসোটা দিয়ে তাকে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে এনেছেন।
গ্রাম ছাড়া রয়েছেন কৃষক ফার্নিচার ব্যাবসায়ী মোমিনুর, মিন্টু, খায়ের। গ্রামবাসী জানায়, অভিযুক্তরা চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজ। এরা এতটাই ভয়ঙ্কর যে যা খুশি তাই অপকর্ম করলেও কেউ বাঁধা দিতে পারেনা। অভিযুক্তরা সর্বক্ষণ অস্ত্র নিয়ে এলাকায় অবস্থান করে। প্রশাসন তাদের ছুতে পারেনা। রাজনৈতিক ছত্রছায়ায় এরা গুরুতর সব অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026