মুন্সীগঞ্জে পুলিশের গতিশীলতা বাড়াতে ৬টি গাড়ী উপহার দিলেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ উদ্যোগেঃ
আমজাদ হোসেন মিঠু, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
Update Time :
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
৪৭
Time View
মুন্সীগঞ্জে পুলিশের গতিশীলতা বাড়াতে ৬টি গাড়ী উপহার দিলেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ উদ্যোগেঃ
আমজাদ হোসেন মিঠু, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ-১ আসনের আওতাধীন শ্রীনগর ও সিরাজদিখান থানার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৬টি নতুন পিকআপ ট্রাক উপহার দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষ থেকে থানা দুটিকে ৩টি করে এই গাড়িগুলো প্রদান করা হয়। শনিবার (৩ অক্টোবর ২০২৬) শ্রীনগর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সুধী ও হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের প্রশাসন শাখার অতিরিক্ত আইজি (গ্রেড-১) এ কে এম আওলাদ হোসেন এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সভাপতিত্বে এবং জেলা পুলিশের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই পিকআপ ট্রাকগুলো যুক্ত হওয়ায় এলাকাগুলোতে নিয়মিত টহল, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা আরও বহুলাংশে বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
85
আমজাদ হোসেন মিঠু,
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ-১ আসনের আওতাধীন শ্রীনগর ও সিরাজদিখান থানার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৬টি নতুন পিকআপ ট্রাক উপহার দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষ থেকে থানা দুটিকে ৩টি করে এই গাড়িগুলো প্রদান করা হয়।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) শ্রীনগর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সুধী ও হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের প্রশাসন শাখার অতিরিক্ত আইজি (গ্রেড-১) এ কে এম আওলাদ হোসেন এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সভাপতিত্বে এবং জেলা পুলিশের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই পিকআপ ট্রাকগুলো যুক্ত হওয়ায় এলাকাগুলোতে নিয়মিত টহল, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা আরও বহুলাংশে বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।