
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর পোরশায় ০৬/১০/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ০৪.৩০ ঘটিকার সময় পোরশা থানাধীন সারাইগাছী বাজার চারমাথা মোড় হতে শিশাহাটগামী রাস্তায় জনৈক আবুল কালাম আজাদ এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উত্তর পাশে এবং জনৈক ওবায়দুল্লাহ শেখ এর নির্মানাধীন বিল্ডিং এর সামনে পাকা রাস্তার ধারে মাটির উপর অভিযান পরিচালনা করে।
অফিসার ইনচার্জ নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৬/১০/২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে মাদক বিক্রয় কালে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মেহেদী হাসান (২৫), পিতা-মোঃ মজিবর রহমান, মাতা-মোছাঃ হাফেজা বেগম, সাং-সারাইগাছী (পশ্চিমপাড়া), থানা-পোরশা, জেলা-নওগাঁকে ১০ (দশ) পিস টাপেন্টাডল মাদক ট্যাবলেট সহ গ্রেফতার। আসামীর পরিহিত লুঙ্গির ডান কোচর হইতে মাদক বিক্রয়লব্ধ সর্বমোট ১৬,৯৮০/-(ষোল হাজার নয়শত আশি) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও ২টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।