মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ঝালুয়াপাড়া এলাকার মো. রুহুল আমিন (৪৭) এবং নিকলী উপজেলার রোদারপুড্ডা নয়াবাড়ী এলাকার মো. লাল মিয়া (৩৬)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রুহুল আমিন চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং লাল মিয়া জারইতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এদিকে জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে মাদক উদ্ধার, আদালতের পরোয়ানা এবং নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কিশোরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
59
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ঝালুয়াপাড়া এলাকার মো. রুহুল আমিন (৪৭) এবং নিকলী উপজেলার রোদারপুড্ডা নয়াবাড়ী এলাকার মো. লাল মিয়া (৩৬)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রুহুল আমিন চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং লাল মিয়া জারইতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
এদিকে জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে মাদক উদ্ধার, আদালতের পরোয়ানা এবং নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কিশোরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।