1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় গ্রেপ্তার ৬৬

মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View
48

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল কাদির (৬৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে পৃথক অভিযানে মোট ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মাদকসংক্রান্ত অপরাধ দমনে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ভৈরবে সর্বোচ্চ ১৩ জন, কিশোরগঞ্জ সদরে ১১ জন এবং কটিয়াদীতে ১০ জন রয়েছেন। এ ছাড়া ইটনায় ৬ জন, করিমগঞ্জে ৫ জন, হোসেনপুর ও কুলিয়ারচরে ৪ জন করে, বাজিতপুরে ৩ জন, ডিবির পৃথক অভিযানে ৩ জন, তাড়াইল, মিঠামইন ও অষ্টগ্রামে ২ জন করে এবং পাকুন্দিয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে মো. আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়। তিনি ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি এলংজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আব্দুল কাদিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ আরও জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026