1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

শমশেরনগরে ডিমান্ড স্টোরে তালা কেটে চুরি, নগদ টাকা ও মালামালসহ ক্ষতি অর্ধ লক্ষ টাকা

সৈয়দ শিহাব উদ্দিন মিজান সম্পাদক ও প্রকাশক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭২ Time View
130

সৈয়দ শিহাব উদ্দিন মিজান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আবারও চুরির ঘটনা ঘটেছে। শমশেরনগর-ভানুগাছ সড়কের শিংরাউলী এলাকার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন ডিমান্ড স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর রাত আনুমানিক ৩টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। দোকানের মালিক সৈয়দ বাহার উদ্দিন উজ্জ্বল সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের স্টিলের সাটারের তালা কাটা। ভেতরে ঢুকে দেখেন সবকিছু এলোমেলো।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, চোরচক্র দোকান থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি দামি মোবাইল ফোন যার বাজার মূল্য প্রায় ৯ হাজার টাকা এবং ২৫ থেকে ৩০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, এই নিয়ে তৃতীয়বারের মতো তার দোকানে চুরির ঘটনা ঘটলো। বারবার চুরির শিকার হয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রাণেশ রঞ্জন দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে এসআই প্রাণেশ রঞ্জন দাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোকান মালিক ফাঁড়িতে এসে মৌখিকভাবে জানিয়েছেন। চোর শনাক্তে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় শমশেরনগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত চোর চক্রকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026