1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

কুলিয়ারচরে ছাত্রলীগের মিছিল ঘিরে মামলা, ১৫ জনের নাম উল্লেখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View
65

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) কুলিয়ারচর থানায় মামলাটি করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম (৩৮)। থানায় দায়ের করা মামলাটির নম্বর ০৯।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার নিয়ে একটি গ্রামীণ সড়কে মিছিল করতে দেখা যায়। এ সময় তাঁদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।
ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আহমেদ রবিন তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে মিছিলের ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি দাবি করেন, উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মামলা ও নিষেধাজ্ঞা দিয়ে আদর্শিক চেতনাকে দমিয়ে রাখা যাবে না এবং তাঁদের রাজনৈতিক আন্দোলন অব্যাহত থাকবে। একই মিছিলের ভিডিও ও পোস্ট কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১১ অক্টোবর দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর ফকিরপাড়া থেকে বাড়ি ফেরার পথে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর এলাকার শান্তি মোড়ে মিছিলটি দেখতে পান বাদী সিরাজুল ইসলাম।
এজাহারে অভিযোগ করা হয়, মিছিলকারীরা শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে স্লোগান দেন। পরে মিছিলটি শান্তি মোড় থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া এবং জননিরাপত্তা ও রাষ্ট্রের সংহতি বিনষ্টের উদ্দেশ্যে ষড়যন্ত্র ও প্ররোচনা সৃষ্টির অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া গ্রামের খাইরুল (২৮), আবু বাক্কার (৫০), অনিক (২৫), মারুফ (২৪), কামাল (২৫), ছোটন (২৫), মুরাদ (২৪), পাভেল (২৬), মুস্তাকিন (২৬), আনু মিয়া (২৫), সাদেক (২৬), রাকিব (৩২), রাহুল (২৮), মাসুম (৩৫) ও বাবলু (২৫)।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লিখিত অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে মামলা করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026