
মোঃজমির উদ্দিন
পীরগাছা(রংপুর)প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলা ঐতিহ্যবাহী দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল কাইউম আজাদ কে রাজকীয় বিদায় দেয়া হয়েছে।
বুধবার ১৪ অক্টোবর সহকারী অধ্যাপক আবুল কাইউম আজাদ বিদায় উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্বে করেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)তাহমিদুল রহমান (সাবু) এর সঞ্চালনায় সহকারী অধ্যাপক আরিফুর রহমান তোকদার।
আলোচনা সভা উপস্থিত বক্তব্য রাখেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তাহমিদুল রহমান সাবু বলেন, ১৪ অক্টোবর তারিখে সহকারী অধ্যাপক আবুল কাইউম আজাদ দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজে শেষ কর্মদিবস গত ৯/০৮/১৯৯৫ ইং সালে দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছর আবুল কাইউম আজাদ এই কলেজে দায়িত্ব পালন করেন, কলেজের প্রতিটি ইট,প্রতিটি গাছ,এমন কোন স্থান নাই যে তার অবদান। কলেজে শিক্ষক – কর্মচারী শিক্ষার্থীদের মনের স্হানে জায়গায় করে নিয়েছিলেন, তিনি ছিলেন সৎ সাহসী শিক্ষক, বিদায় কথা বলতেই কেঁদে ফেলেন।
এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন,আ,ন,ম,আরিফ (বাদল)সভাপতি দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজ, স্বপন কুমার রায়, ছাবেদ আলী,আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম খান,লাবলু কুমার সিংহ, নুরুন্নবী মিঞা, এমদাদুল হক, আমজাদ হোসাইন, সাফিউল ইসলাম, কাজী মোহাম্মদ ইউসুফ,সহকারী অধ্যাপক দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজ।
এসময় বিদায়ী সহকারী অধ্যাপক আবুল কাইউম আজাদ আবেগে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, অধ্যক্ষ,শিক্ষক সহ-কর্মচারীগণ এবং শিক্ষার্থীবৃন্দ আমাকে যে ভাবে বিদায় দিয়েছেন আমি তার জন্য সকলের নিকট কৃতজ্ঞ।আমার আর কিছু চাওয়ার নেই।